নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : শুক্রবার ১০ই এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান লড়াইই বর্তমানে তাদের ‘প্রধান যুদ্ধক্ষেত্র’।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী শহর বিনত জবেইল এর উপকণ্ঠ সফরকালে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার (১০ এপ্রিল) সকালে প্রকাশিত এক ভিডিও বার্তায় জামির বলেন, আইডিএফ বর্তমানে যুদ্ধাবস্থায় রয়েছে এবং কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই। তার ভাষায়, এই অঞ্চলে চলমান লড়াইই এখন তাদের মূল ফোকাস।
তিনি আরও জানান, ইরান ইস্যুতে আপাতত যুদ্ধবিরতি থাকলেও, যেকোনো সময় নতুন করে শক্তিশালী সামরিক অভিযান শুরু করা হতে পারে।
এদিকে, দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর বিনত জবেইল নিয়ন্ত্রণে নিতে ইসরাইলি বাহিনী জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। শহরটি ইসরাইল-লেবানন সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত।
গত কয়েক সপ্তাহ ধরে ইসরাইলি সেনারা সেখানে প্রবেশের চেষ্টা করলেও সশস্ত্র প্রতিরোধের মুখে পড়ছে। হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধাদের সঙ্গে ইসরাইলি বাহিনীর একাধিক দফায় সংঘর্ষ চলছে।
অন্যদিকে, ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের বাসিন্দাদের জন্য জোরপূর্বক স্থানত্যাগের নির্দেশনার পরিধি আরও বিস্তৃত করেছে। নতুন নির্দেশনায় লেবাননের প্রায় ১৪ শতাংশ এলাকা এখন উচ্ছেদ আদেশের আওতায় পড়েছে, যা সাধারণ মানুষের জন্য গুরুতর মানবিক সংকট তৈরি করছে।
তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল