Online Desk
;
Online Desk
আপডেট : শনিবার ২২শে মার্চ ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ক্যাপশন নেই
আগামী কয়েকদিন রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও আবার শিলাবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। তবে আবহাওয়া অফিস বলছে, ২৭ তারিখের পর তাপমাত্রা বাড়তে পারে। দেখা দিতে পারে তাপ প্রবাহ। এপ্রিলের অধিকাংশ সময় দুঃসহ গরমে কাটালেও ঈদুল ফিতরের আগের দিন বিকালে বৃষ্টি হয় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। কিছুটা কমে তীব্র তাপ প্রবাহ। বৃষ্টির পর সহনীয় আবহাওয়ায় ঈদ উদযাপন করেছেন রাজধানীবাসী। তাপমাত্রা কমে যাওয়ায় ঈদের ছুটিতে ঘোরাঘুরিও হয়ে ওঠে আনন্দদায়ক। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি। ২৪ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই দিন দেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি কমে যেতে পারে।